• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

আগামীকাল ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

প্রকাশিত: ২১:২১, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আগামীকাল ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

মেট্রো রেল।

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাট্রুপারদের নিয়ে বিশেষ আয়োজন করা হবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে। ওই প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।

মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: