• NEWS PORTAL

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিনন্দন

প্রকাশিত: ২৩:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিনন্দন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ)। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির প্যাডে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। 

বার্তায় বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়াকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নতুন সরকারের প্রতি জনআকাঙ্ক্ষা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সেই প্রত্যাশা পূরণে নেতৃত্ব দেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

বার্তাটিতে স্বাক্ষর করেছেন ডিইউএএর আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।

বিভি/টিটি

মন্তব্য করুন: