বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অকৃত্রিম: ভারতীয় সহকারী হাইকমিশনার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত-বাংলাদেশের যে সম্পর্ক তা কৃত্রিম নয়। এই সম্পর্ক অকৃত্রিম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তিনি সবাইকে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছাও জানান।
মনোজ কুমার সাংবাদিকদের বলেন, এই বাংলা ভাষা, দুই দেশ এই ভাষাকে শেয়ার করে। শুধু শেয়ার করে না; আমি বলতে চাই বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি; ভারত বাংলাদেশ- দুই দেশের মানুষ পালন করে, লালন করে, ধারণ করে।
বিভি/টিটি



মন্তব্য করুন: