মধ্যপ্রাচ্যে উত্তেজনা: শাহজালালে আরও ৩৮ ফ্লাইট বাতিল, তিনদিনে ১৪৭
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করেছে। এর প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। ফ্লাইট বাতিলে বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী প্রবাসীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের শুরু হওয়া সংঘাতে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩ মার্চ) ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়।
ফ্লাইটগুলো হলো- QR – কাতার: ৪টি; EK – এমিরেটস: ৪টি; GF – গালফ এয়ার (বাহরাইন): ৪টি; FZ – ফ্লাইদুবাই: ৪টি; KU – কুয়েত: ২টি; J9 – জাজিরা (কুয়েত): ৪টি; G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ১২টি; BS – ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ৪টি।
জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার আরও ৩৮টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ১৪৭টি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। চলমান সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: