• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বগুড়া নয়, ১০ মার্চ যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮:২১, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৮:২২, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বগুড়া নয়, ১০ মার্চ যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন, কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে। উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত হয়েছে। এই কারণে ১০ মার্চ কড়াইল বস্তিতে কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী। 

আগের সিদ্ধান্ত অনুযায়ী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তবে বগুড়া-৬ (সদর) আসনে সেদিন উপনির্বাচনের ভোট হবে। এ কারণে বগুড়া সফর স্থগিত করেছেন তারেক রহমান।

বগুড়ায় কার্ড বিতরণ কর্মসূচি চালুর নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। নির্বাচনে জয়ের পরই অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরুর উদ্যোগ নেওয়া হয়। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার।

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।

বিভি/এসজি

মন্তব্য করুন: