• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দফতর পুনর্বণ্টন

প্রকাশিত: ১৫:২৪, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৫, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দফতর পুনর্বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দফতার পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি (২) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত দায়িত্বে পরিবর্তন এনে নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভীকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার তাদের দায়িত্ব এবং দফতর পুনর্বণ্টন করা হলো। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: