বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাত
ছবি: পিআইডি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বুধবার (৪ মার্চ) সৌজন্য সাক্ষাত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। বৈঠক শেষে মন্ত্রী জানান, কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করবে।
মন্ত্রী জানান, দু’দেশের বাণিজ্য চুক্তি নিয়ে সেভাবে আলোচনা হয়নি। তবে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর নানা আনুষ্ঠানিকতা আছে। চুক্তিতে এমন অনেক ধারা আছে, যেগুলো নিয়ে দু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য আরো এগিয়ে নিতে সম্মত হয়েছে দু’পক্ষই। কোন চুক্তিই শেষ নয়, তবে দু’দেশের মধ্যে করা চুক্তিতে তেমন কিছু দেখছেন না বলে জানান তিনি। চুক্তির কোন ধারার সংযোজন ও বিয়োজনের প্রয়োজন হলে তা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলেও বাণিজ্যমন্ত্রী জানান।
যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বিভি/এমআর



মন্তব্য করুন: