• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মন্ত্রীসভায় স্থান পেলেন আহমেদ আযম খান

প্রকাশিত: ১৩:১৬, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মন্ত্রীসভায় স্থান পেলেন আহমেদ আযম খান

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রীসভায় স্থান পেয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরে তাকে সংসদ ভবনে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, আহমেদ আযম খান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে বেলা ১১টায় শুরু হয় অধিবেশন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে। এছাড়াও সংসদের স্পিকার হয়েছে মেজর (অব.) হাফিজ আহমেদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: