• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণে বিরোধীদের হট্টগোল, ওয়াক আউট

প্রকাশিত: ১৫:৫৩, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৮, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সংসদে রাষ্ট্রপতির ভাষণে বিরোধীদের হট্টগোল, ওয়াক আউট

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধীতা করেন। পরে স্পিকার তাদের ধৈর্য্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।

পরে রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও তারা বসে থেকে প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করার পরও বিরোধীরা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন।

রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।

এরপর, রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াক আউট করেন।

বিভি/এআই

মন্তব্য করুন: