• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার

প্রকাশিত: ২৩:২৪, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হাফিজ উদ্দিনকে অভিনন্দন জানালেন পাকিস্তানের স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বাংলাদেশ জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক চিঠিতে জানানো হয় এ তথ্য। জাতীয় পরিষদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজগুলোতেও পোস্ট করা হয় এটি। এতে দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধনের কথা তুলে ধরে আয়াজ সাদিক বলেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণ ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের মাধ্যমে সংযুক্ত। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান পাকিস্তানের স্পিকার।

পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্ধিত সংসদীয় সম্পৃক্ততা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন: