• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

যমুনা সেতু দিয়ে ৪৭ হাজার যান পারাপার, টোল আদায় কত?

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যমুনা সেতু দিয়ে ৪৭ হাজার যান পারাপার, টোল আদায় কত?

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

জানা যায়, যানবাহন বিকল হওয়ায় মঙ্গলবার রাত পর থেকে বুধবার (১৮ মার্চ) ভোর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব পাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট, ধীরগতি ও থেমে থেমে চলে যানবাহন। সড়কের শল্লা এলাকায় একটি ট্রাক ও একটি বাস বিকল হলে এ ভোগান্তির সৃষ্টি হয়। পরে পুলিশ গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার দিনজুড়ে যমুনা সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

তবে, যানবাহনের চাপ রয়েছে এ মহাসড়কে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সড়কটিতে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: