• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার গাড়ি পার, টোল উঠলো কত?

প্রকাশিত: ১২:০৫, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৬, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার গাড়ি পার, টোল উঠলো কত?

পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ১৭ মার্চ) ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেমন চাপ না থাকায় নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন ঘরমুখো মানুষ। বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় যাত্রীরা ট্রাকে উঠে বরিশালের উদ্দেশে যাত্রা করছেন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন গণমাধ্যমকে জানান, সেতু এলাকায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও যানজট নেই। ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: