• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

দাম্মাম-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করলো জাজিরা এয়ারওয়েজ

প্রকাশিত: ০০:০১, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দাম্মাম-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করলো জাজিরা এয়ারওয়েজ

কুয়েতের জাজিরা এয়ারওয়েজ আগামী ১২ এপ্রিল থেকে সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর হয়ে ঢাকার সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। সপ্তাহে তিন দিন— রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এয়ারলাইনসটির সিইও বারাতান পশুপতি বলেন, এই রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত কুয়েতের বিভিন্ন জনগোষ্ঠীর, বিশেষ করে অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি জানান, ঢাকা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এই রুট চালুর মাধ্যমে যাত্রী পরিবহনের পাশাপাশি নির্ভরযোগ্য কার্গো পরিবহনের সুযোগ সৃষ্টি হবে, যা কুয়েতে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল করবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত