• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে মতবিরোধ, দুই ঘণ্টা উত্তপ্ত আলোচনা

প্রকাশিত: ০৮:২৬, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে মতবিরোধ, দুই ঘণ্টা উত্তপ্ত আলোচনা

জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছে সরকারি দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান তা মেনে নিয়ে ন্যায্যতার ভিত্তিতে সমাধান চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলে অভিহিত করেছেন। এদিকে আইনমন্ত্রী বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধান এগিয়ে নিয়ে যাবেন তারা।

বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার জন্য আগেই মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছিল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসতে পারে—জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাই।

আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের এই প্রস্তাবের বিরোধিতা করেন।

সরকারি দলের পক্ষে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির আদেশকে অবৈধ দাবি করে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। বিরোধী দলীয় নেতা তা মেনে নিয়ে কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অন্যদিকে, বিরোধী দলের নেতার এমন দাবি আইনমন্ত্রী নাকচ করে দেন।

দুই ঘণ্টার আলোচনা শেষে স্পিকার বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত