• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

‘তেলের মজুতে ঘাটতি নেই, সরবরাহে কিছুটা সমস্যা’

প্রকাশিত: ১৫:৪৬, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
‘তেলের মজুতে ঘাটতি নেই, সরবরাহে কিছুটা সমস্যা’

জ্বালানি তেলের মজুতের কোনো ঘাটতি নেই। তবে, সরবরাহে এখনও কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, দেশের এক মাসের মজুত রয়েছে এবং তা ক্রমেই বাড়ছে।

বুধবার (১ এপ্রিল) সরকারি কর্মসূচির আওতায় পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে মাদানী সড়ক পর্যন্ত বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণের সময় তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, এবার ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তির ছিল। তবে ঈদের আগে পরবর্তী ছয় দিনে মহাসড়কে ট্রাক ও লরির চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল সড়কে এজন্য যাত্রীদের সামান্য ভোগান্তি পোহাতে হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী আশ্বস্ত করেন, কোরবানীর ঈদে যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক কোরবানীর পশু ঢাকায় পরিবহনের কথা মাথায় রেখে আগামী ঈদ যাত্রা আরও স্বস্তিদায়ক করার জন্য সরকার কার্যক্রম গ্রহণ করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত