জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর
পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা অনেক সময় মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
তিনি বলেন, পরিবেশগত সংকট অন্যান্য স্বল্পমেয়াদি উন্নয়ন সমস্যার মতো নয়। এর প্রভাব দীর্ঘমেয়াদি এবং সুদূরপ্রসারী। এ ক্ষেত্রে মানুষের সচেতনতা ও আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই জীবনধারা, দায়িত্বশীল নগরায়ণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে প্রয়োগযোগ্য জ্ঞান গড়ে তোলার ওপর জোর দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বিভি/এসজি



মন্তব্য করুন: