• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিয়ে করলেন দীঘির নায়ক আসিফ

প্রকাশিত: ১৬:৪০, ৩১ মে ২০২১

আপডেট: ১৬:৫৬, ৩১ মে ২০২১

ফন্ট সাইজ
বিয়ে করলেন দীঘির নায়ক আসিফ

অনেকটা চুপিসারে বিয়ে করে ফেললেন নায়ক আসিফ ইমরোজ। করোনা পরিস্থিতিতে গত শুক্রবার পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে কনের বাড়ি টঙ্গীর দত্তপাড়ায় বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

'তুমি আছ তুমি নেই' ছবিতে চিত্রনায়িকা দীঘির নায়ক আসিফ ইমরোজ।

কনের নাম রাফসানা আফরিন প্রত্যাশা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হেড অব অ্যাকাউন্টস হিসেবে কর্মরত। কনের বাবা টঙ্গী পৌরসভার (বর্তমান গাজীপুর সিটি করপোরেশন) ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত জয়নাল আবেদীন।

জানা গেছে, প্রত্যাশার সংগে ইমরোজের পরিচয় হয় ফেসবুকে। নেট মাধ্যমে কিছুদিন কথা বলার পর তারা সরাসরি দেখা করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়।

'সুপার হিরো সুপার হিরোইন' নামে রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন আসিফ ইমরোজ। প্রতিযোগিতায় তিনি প্রথম রানার্সআপ হন।

২০১৪ সালে জাকির হোসেন রাজু পরিচালিত 'দবির সাহেবের সংসার' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইমরোজের। ২০১৮ সালে রায়হান মুজিব পরিচালিত 'ময়না পাখির সংসার' ও ড. এলা পরিচালিত 'কাঁচা লঙ্কা' ছবিতে অভিনয় করেন। তবে দেলোয়ার জাহান ঝন্টুর  'তুমি আছ তুমি নেই' ছবি দিয়ে আলোচনায় আসেন তিনি। এটি দীঘির প্রথম ছবি।

মন্তব্য করুন: