প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান তিনি। সেখানে বাবা–মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: