• NEWS PORTAL

  • রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর দুই শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

প্রকাশিত: ১৯:০২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর দুই শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুই শব্দের একটি স্ট্যাটাস দেন। যেটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, জন্ম দেয় নতুন আলেচনার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এ পোস্ট দেন হাসনাত। সেখানে তিনি লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

মাত্র দুটি শব্দের এই বার্তা প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যেই পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

পোস্টটি দেয়ার ৩৪ মিনিটের মধ্যে সেখানে ২ লাখের অধিক লাইক এবং ২০ হাজার কমেন্ট পড়তে দেখা যায়। একই সঙ্গে দুই শব্দের পোস্টটি ৫ হাজারের অধিক শেয়ার হতে দেখা যায়।

বিভি/টিটি

মন্তব্য করুন: