• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

ছাত্রদলের দুই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ০০:৪৯, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ছাত্রদলের দুই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

ছাত্রদলের দুইটি ইউনিট-সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রদল ও সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের  কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রদল ও সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এতে আরও বলা হয়, শিগগিরই উক্ত দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: