মধ্যরাতে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এসব তথ্যে সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: