অসুস্থ মির্জা আব্বাস, দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দোয়া কামনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান মির্জা আব্বাস। অন্যদিকে ১১ দলীয় জোট থেকে মনোনয়ন পান নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।
নির্বাচনের আগে ও পরে নানা ইস্যুতে মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করছেন নাসীরউদ্দীন। যা সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও থাকতে পারেননি তিনি।
বিভি/এজেড



মন্তব্য করুন: