মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল-মঈন খান-ডা. জাহিদ হোসেন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান তারা।
ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। একই সাথে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিভি/এসজি



মন্তব্য করুন: