• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লং মার্চে বাধা না দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

প্রকাশিত: ১৩:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লং মার্চে বাধা না দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ছবি: মিয়া গোলাম পরওয়ার (মাঝে)

দাবি পূরণ এবং লং মার্চ কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লং মার্চ কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরোয়ার বলেন, রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি নির্ধারিত আছে। জানান, দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবি থাকছে এবারের লং মার্চে।  গণতান্ত্রিক এই কর্মসূচিতে সরকার যেনো বাঁধা সৃষ্টি না করে এমন আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, দলের কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান থাকবে কোনো উসকানিতে পা না দেয়ার জন্য।

এখন পর্যন্ত কমর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে গোলাম পরওয়ার বলেন, গণতন্ত্রের পথে উত্তরণে বিরোধী ও সরকারি দল পরিবেশ বজায় রাখলে দেশ এগিয়ে যাবে। লংমার্চে যে নাগরিক ভোগান্তি হবে সেটির জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। 

বিভি/এমআর

মন্তব্য করুন: