• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পূজায় যেন কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সতর্ক থাকতে হবে: বকুল

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৭:৪০, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪০, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পূজায় যেন কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সতর্ক থাকতে হবে: বকুল

সকলকে সতর্ক থাকতে হবে দুর্গা উৎসব ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হইপ ও খুলনা-৪ আসনের এমপি আলহাজ রকিবুল ইসলাম বকুল। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনার অভিজাত হোটেলে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে নগরীর বিভিন্ন মন্দিরে দায়িত্বপ্রাপ্ত বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

এ সময় পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  ও সংরক্ষিত আসনের এমপি ফাহমিদা হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত