• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রমজানে মুসল্লিদের জন্য সুখবর দিলো মসজিদুল হারাম কর্তৃপক্ষ

প্রকাশিত: ১৪:১০, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রমজানে মুসল্লিদের জন্য সুখবর দিলো মসজিদুল হারাম কর্তৃপক্ষ

পবিত্র রমজান উপলক্ষে মুসল্লিদের জন্য বড় সুবিধা যোগ করেছে মক্কার মসজিদুল হারাম কর্তৃপক্ষ। মসজিদ প্রাঙ্গণে মোবাইল ফোন চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এখন থেকে ইবাদতে ব্যস্ত থাকার সময়ও নিরাপদে ফোন চার্জ দিতে পারবেন হাজী ও ওমরাহপালনকারীরা।

প্রতিবছরই রমজানজুড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর থাকে মসজিদুল হারাম। সেখানে মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে চার্জিং লকারভিত্তিক নতুন এই সেবা চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত লকারে মোবাইল রেখে সেটি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে ইবাদতে যেতে পারবেন ব্যবহারকারী। সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে এসে নিজ চাবি ব্যবহার করে লকার থেকে ফোন সংগ্রহ করতে হবে।

চার্জিং স্টেশনগুলো মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে, যেন সহজেই সেবাটি নিতে পারেন মুসল্লিরা। চাবিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবেন না।

বিভি/এজেড

মন্তব্য করুন: