ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত
ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিলো ৭৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিভি/এআই



মন্তব্য করুন: