চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল বৃদ্ধি
চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। বুধবার এই বিমানবন্দরে ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে এবং ৫টি বাতিল হয়েছে। চলমান যুদ্ধাবস্থার কারণে বুধবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল বাড়ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিকভাবে চলা শুরু করেছে।
বুধবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি আগমন ফ্লাইট ও ২টি প্রস্থান ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি প্রস্থান ফ্লাইটও বাতিল হয়।
অন্যদিকে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৮টি আগমন ফ্লাইট ও ৫টি প্রস্থান ফ্লাইট সচল ছিল।
সবমিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: