• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মোসাদ্দেক ঝড়ে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিলো টাইগাররা

প্রকাশিত: ১৫:১৪, ৯ জুন ২০২৬

আপডেট: ১৮:২২, ৯ জুন ২০২৬

ফন্ট সাইজ
মোসাদ্দেক ঝড়ে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিলো টাইগাররা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। শুরুটা ভালো না হলেও ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুইজনই ফিফটি তুলে দলের ইনিংসকে স্থিতিশীল করেন।

ইনিংসের শুরুতে ৫ বল খেলে ৫ রানে আউট হন সাইফ হাসান। এরপর শান্ত ক্রিজে এসে তামিমের সঙ্গে গড়ে তোলেন প্রতিরোধ। ধীরে ধীরে রানের চাকা সচল হয় বাংলাদেশের।

ম্যাচের অন্যতম নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের শেষদিকে অপরাজিত ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা দলের বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭, তানজিদ হাসান তামিম ৫৪, তৌহিদ হৃদয় ৩১ এবং তাসকিন আহমেদ ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট। ম্যাট রেনশ ও লায়াম স্কট দুটি করে উইকেট শিকার করেন। এক্সেভিয়ার বার্টলেট নেন একটি উইকেট।

মোসাদ্দেকের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ দাঁড় করায় ২৮৪ রানের লড়াকু সংগ্রহ, এখন অস্ট্রেলিয়ার লক্ষ্য ২৮৫ রান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: