রাফিনিয়ার হ্যাটট্রিক, সান্তান্দারকে ৭-২ গোলে উড়িয়ে দিলো বার্সা
হ্যাটট্রিক শিরোপার অভিযানে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয় এবং গোল উৎসব চলছেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) ন্যু ক্যাম্পে অধিনায়ক রাফিনিয়ার হ্যাটট্রিকে নবাগত রেসিং সান্তান্দারের বিপক্ষে কাতালান জায়ান্টদের জয় ৭-২ ব্যবধানে।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই সান্তান্দারের ওপর প্রবল চাপ তৈরি করে অষ্টম মিনিটে গোল পেয়ে যায় বার্সা। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলো। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলা স্বাগতিকরা ২৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায়। ডি-বক্সে ফাউলের শিকার হওঁয়া অধিনায়ক রাফিনিয়া সফল স্পট কিক নেন। চলতি লিগে ছয় ম্যাচের পাঁচটিতেই জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩০ মিনিটে সান্তান্দার ম্যাচে প্রথমবার উল্লেখযোগ্য আক্রমণ শাণিয়ে ব্যবধান কমায় গোলদাতা মিডফিল্ডার গেয়ি। ছয় মিনিটের মধ্যে আত্মঘাতী গোলে প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর আশায় জোর ধাক্কা লাগে। পাঁচ মিনিট পর রাফিনিয়া ম্যাচে তার দ্বিতীয় গোল পেলেও বিরতির আগে লামিন ইয়ামাল পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। ৬৫ মিনিটে খেলার ধারার বিপরীতে অতিথি দল দ্বিতীয় গোল পেলে দুই মিনিটের মধ্যে রাফিনিয়া হ্যাটট্রিক পূরণ করে লিগে তার নবম গোল তুলে নেন। ৭৯ মিনিটে গ্যাব্রিয়ের জেসুস এবং ৮৯ মিনিটে ইয়ামাল গোল করে বড় জয় নিশ্চিত করেন বার্সার। ৬ ম্যাচে পূর্ন ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে তিন পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা।
বিভি/এসজি













মন্তব্য করুন: