অনাস্থা ভোটে বরিস জনসনের প্রধানমন্ত্রীত্ব টিকে গেল
‘পার্টিগেট কেলেঙ্কারির কারণে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে ৬৩ বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বরিস জনসন। ফলে আপাতত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকছেন তিনি। বাংলাদেশ সময় সোমবার (৬ জুন) রাতে কনজারভেটিভ দলের এমপিদের এক গোপন ব্যালটে জনসনের ভাগ্য নির্ধারিত হয়। বরিস জনসন বিজয়ী হওয়ায় আগামী এক বছর তার বিরুদ্ধে দলের মধ্যে থেকে কোনো ধরনের অনাস্থা প্রস্তাব আনা যাবে না।
০৭:৪০ এএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার