• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর সরকারি ছুটিতেও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের

প্রকাশিত: ০০:৫১, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৫২, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৭ নভেম্বর সরকারি ছুটিতেও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে, অংশ নিতে হবে শিক্ষার্থীদেরও।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া আলাদা আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন না।

অন্যদিকে, সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ফলে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে গিয়ে এসব কর্মসূচিতে অংশ নিতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: