ইউসুফকে নিয়ে জোহানেসবার্গ বাফেলোকে ফাইনালে তুললেন মুশফিক
ভারতের ইউসুফ পাঠানের সাথে পঞ্চম উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়ে জোহানেসবার্গ বাফেলোকে জিম আফ্রো টি-টেন লিগের ফাইনালে তুললেন বাংলাদেশের মুশফিকুর রহিম। গতরাতে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুশফিকের জোহানেসবার্গ বাফেলো ৬ উইকেটে হারিয়েছে ডারবান ক্লান্দার্সকে।
০৪:২২ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার