মে`তে ঢাকায় দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে `বাংলাদেশ ডেনিম এক্সপো`। আগামী ১০ ও ১১ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১২তম এ মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)- এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের সংস্করণের মূল প্রতিবাদ্য হচ্ছে ‘Q ÔBeyond Business’। এ সংস্করণের মূল প্রতিবাদ্য তুলে ধরতে মেলাটিতে চারটি সেমিনার এবং দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
১১:৪৯ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার