বাংলাদেশের জাতীয় পতাকা বিকৃতির ধৃষ্টতা পাক হাইকমিশনের!
পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রচলিত পতাকা বিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এমন মন্তব্য করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২২ জুলাই) এই প্রতিবাদ জানানো হয়েছে।
০৭:২২ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার