কি হয়েছিলো সেই রাতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী গোপাল রায় রাজেশ (১৮) আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। ছয়দিনেও জ্ঞান ফিরেনি তার। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজেশ। তার আহত হওয়ার ঘটনাটি পরিবারের কাছে এখনও রহস্যময়। তাদের ধারনা- রাজেশ নির্যাতনের শিকার। তবে অভিযোগের স্বপক্ষে এখন পর্যন্ত কোনো সাক্ষী মিলেনি ঘটনার তদন্তে।
০১:৫৮ পিএম, ২৯ মে ২০২২ রবিবার