ফ্রিল্যান্সারদের আয়ের উপর কোন উৎসে কর দিতে হবে না: আইসিটি পলক
তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ফ্রিল্যান্সারদের আয়ের উপর কোন উৎসে কর দিতে হবে না। আয়কর মুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত। শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী রাজধানীর একটি হোটেলে ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টারের উদ্যোগে আয়োজিত "বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি" শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন।
০৫:২৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার