বন্যার্তদের সহায়তায় বিভিন্ন মোবাইল অপারেটর
বন্যা দূর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মোবাইল অপারেটররা। বন্যাপ্লাবিত এলাকায় অবস্থিত অনেক সাইট (BTS) বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যাওয়ায় উক্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক প্রাপ্তিতে প্রতিবন্ধকতা দেখা দেয়। মোবাইল অপারেটরদের প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২০/০৬/২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্যা পর্যন্ত মোট ১,১৪৬ টি সাইট পুনরায় সচল করা হয়। বর্তমানে সকল অপারেটরদের মোট ৯৭৬ টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে। তবে উক্ত সাইট সমূহ সচল করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
০৩:৩২ পিএম, ২২ জুন ২০২২ বুধবার