আট দিন ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার: বিএসসিএল
জিও স্টেশনারি স্যাটেলাইটের (Geostationary Satellite) জন্য সৌর ব্যতিচার (SUN OUTAGE) একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ০৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
১২:০৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার