রাত পোহালেই শেষ হচ্ছে ভোটের প্রচার-প্রচারণা
শুক্রবার ( ৫ জানুয়ারী) সকালে শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এদিন সকাল ৮টার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন। ফলে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।
১২:২৪ এএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার