‘জুনের শেষ সপ্তাহে পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’
আসন্ন জুন মাসের শেষ সপ্তাহে পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকটি।
০৬:২৮ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার