ঈদগাহ’র জন্য দেড় কোটি টাকার জমি দান করলেন দুই হিন্দু বোন
মৃত বাবার শেষ ইচ্ছাপূরণ করতে একটি ঈদগাহকে দেড় কোটি টাকারও বেশি দামের চার বিঘা দান করলেন হিন্দু পরিবারের দুই বোন। কৃতজ্ঞতা প্রকাশ করতে স্থানীয় মুসলিমরা ঈদের দিন ওই ব্যক্তির আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করেন। ভারতের উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলার কাশিপুর শহরে সম্প্রীতির এই নিদর্শন প্রচুর প্রশংসা কুড়িয়েছে।
১২:১০ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার