অনাস্থা ভোট ঘিরে সংঘাতের আশঙ্কা, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর দেশটির জাতীয় পরিষদের ভোটাভুটি হবে আজ। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের এ ভাগ্যনির্ধারণী অধিবেশন শুরু হওয়ার কথা। অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
০১:১৬ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার