• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

বয়স্কদের বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করিম-বানু ফাউন্ডেশনের

প্রকাশিত: ১৩:২৬, ৩ মার্চ ২০২৬

আপডেট: ১৩:২৬, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বয়স্কদের বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করিম-বানু ফাউন্ডেশনের

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহীহ শুদ্ধ ভাবে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে জেনারেল শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এই কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেন।

সোমবার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের দারুল উলূম মাদরাসায় করিম-বানু ফাউন্ডেশনের আয়োজনে বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কুরআন ও নামাজ শিক্ষা কোর্সের কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এসএম মাসুদ রানা ও দারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রীস আলী। এখানে বয়স্ক, বিভিন্ন স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ৬০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এছাড়াও 'মানবতার পাশে-মানুষের কল্যাণে' এই স্লোগানকে ধারণ করে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, আমরা রমজান মাস উপলক্ষে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য সহীহ শুদ্ধ ভাবে কোরআন ও নামাজ শেখার ব্যবস্থা করেছি। সেই সঙ্গে দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে কয়েকশ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: