• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম, আরও যা জানা গেলো

প্রকাশিত: ২৩:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম, আরও যা জানা গেলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুন করে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

এর আগে ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ সেশন থেকে ২০২৫-২৬ সেশন পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের নাম সংবলিত নতুন একটি অনার বোর্ড স্থাপন করা হয়। তবে শুরুতে সেখানে সব সাবেক নেতার নাম একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি।

নতুন অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম যুক্ত হওয়ার বিষয়টি ডাকসুর ওই নির্বাচন ও ফলাফল নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আবারও আলোচনায় এনেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে মো. রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

পরবর্তী সময়ে ২০১৯ সালের ডাকসু নির্বাচন ও ফলাফল নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়। নতুন অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিষয়টি নতুন করে সামনে এসেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: