৪ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুই এক জায়গায় অস্থায়ী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
৪ মার্চ থেকে পরবর্তী দুইদিন সারাদেশে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে নদী পথে নৌ চলাচলে কোনো সতর্কবার্তা নেই।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, আগামী চারদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা গড়ে ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৫ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বিভি/এসজি



মন্তব্য করুন: