দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের তিন জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, এই এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মানুষ এবং নৌযান নিরাপদে থাকতে পারে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: