• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ‘গ্রীন সিটি’ পরিকল্পনা বাধাগ্রস্তের চেষ্টা চলছে: শফিকুল ইসলাম মিল্টন

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:০৩, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর ‘গ্রীন সিটি’ পরিকল্পনা বাধাগ্রস্তের চেষ্টা চলছে: শফিকুল ইসলাম মিল্টন

পতিত ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের গ্রীন সিটি বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১ ও দারুস সালাম এলাকায় সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শেষে এ কথা বলেন তিনি। 

উত্তরের প্রশাসক অভিযোগ করেন, বিগত ফ্যাসিজমের আমল থেকেই রাস্তা বন্ধ করে অবৈধ বিভিন্ন দোকানপাট বসানো হয়। তাই জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতেই এই অভিযান বলে জানান তিনি। 
প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে সামনে রেখে ঢাকা উত্তর সিটিকে গ্রিন ও ক্লিন করার পরিকল্পনার কথাও বলেন। এজন‍্য সর্বসাধারণের সহযোগিতা চান তিনি।

সকালে মিরপুর-১ গোলচত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত