• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

অভিনব কৌশলে পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে শতাধিক বিদেশি প্রাণী জব্দ, আটক-১

প্রকাশিত: ১৮:২৪, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৫, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অভিনব কৌশলে পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে শতাধিক বিদেশি প্রাণী জব্দ, আটক-১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে অভিনব কায়দায় পাচারকালে শতাধিক বিদেশি বন্যপ্রানী জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU)। এ ঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

গতকাল (৫ নভেম্বর) চীন থেকে আমদানি করা ২টি কার্টুনের ভেতরে ওয়েল্ডিং মেশিনের আড়ালে ছিল ৫টি অ্যালবিনো টেক্সাস র‍্যাট স্নেকসহ কিং স্নেক, চাইনিজ ফায়ার-বেলিজ নিউট, রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ এবং অন্যান্য বিভিন্ন প্রজাতির মোট ১১৪টি বিদেশি বন্যপ্রাণী। 

যৌথ অভিযানে কাস্টমস, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেবিচক (CAAB) ও AVISEC-এর প্রতিনিধিগণ উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

এ ঘটনায় জড়িত ১ জনকে আটক করে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত এই বন্যপ্রাণীগুলো বর্তমানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। 

দেশের যেসব স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্র সক্রিয় রয়েছে, সেসব পয়েন্টে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা গেলে অবৈধ বন্যপ্রাণী ও পোষা প্রাণীর পাচার রোধে আরও বড় অগ্রগতি অর্জন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত