• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করলো ভারত

প্রকাশিত: ১৭:৩৭, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করলো ভারত

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ‘ভিসা আন্ডারটেকিং ফরমের’ কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর ফলে আবেদনকারীরা এখন থেকে প্রয়োজনীয় নথিপত্র নিজেরাই সহজে পূরণ করতে পারবেন এবং এজেন্টের ওপর তাদের নির্ভরশীলতা কমবে।

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত এই ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। 

মূলত ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন এই ফরমের মাধ্যমে আবেদনকারীরা সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে ও পূরণ করতে পারবেন। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট বা কাঠামো অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা বজায় থাকবে। 

তবে হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, ফরম সহজীকরণের এই উদ্যোগের সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। অর্থাৎ, বিদ্যমান ভিসা যোগ্যতার মানদণ্ডে আগের মতোই থাকছে, সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত